প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে ‘নিজেকে প্রকাশ করো’ শীর্ষক তিন দিনব্যাপী ‘সিল্ক স্ক্রিনিং’ কর্মশালা। এর আয়োজন করেছে যুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান সেন্টার।কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আমেরিকান সেন্টারের পরিচালক লরেন লাভলেস, কার্যক্রম উন্নয়ন পরামর্শক (প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যাডভাইজার) সাবরিন এস রহমান, চারুকলা ইনস্টিটিউটের পরিচালক মো. জসিম উদ্দিন, ইনস্টিটিউটের শিক্ষক ভাস্কর অলক রায় প্রমুখ।কর্মশালার প্রশিক্ষক হিসেবে রয়েছেন আমেরিকার দুই শিল্পী মিরা ফ্রিডল্যান্ডার ও টেড রিডেরার। এতে চারুকলা ইনস্টিটিউটের ২০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।