চট্টগ্রামে চিপস কারখানায় অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কালুরঘাট বিসিক শিল্প এলাকায় গত সোমবার দিবাগত রাতে একটি চিপস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গ্যাসের চুলা থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।জানা যায়, মেরিডিয়ান চিপস কারখানায় সোমবার রাত সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। আগুনে দোতলা কারখানার নিচতলায় ড্রাইং সেকশন ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে কালুরঘাট ফায়ার সার্ভিস স্টেশনের দুটি অগ্নিনির্বাপণ গাড়ি গিয়ে ১৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।কালুরঘাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।