চট্টগ্রামে চুরি যাওয়া গাড়ি ঢাকা থেকে উদ্ধার, গ্রেপ্তার ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন হাত বদলের পর চুরি যাওয়া একটি প্রাইভেট কার উদ্ধার এবং চুরির ঘটনায় জড়িত নয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানী ঢাকা ও চট্টগ্রামে কয়েক দফা অভিযান চালিয়ে গত সোমবার গাড়িটি ঢাকা থেকে উদ্ধার করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। গত ১৩ আগস্ট গাড়িটি চুরি হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আইয়ুব (৩০), মো. পারভেজ (২০), আবদুর রউফ (৩০), মো. জব্বার (২৯), আনোয়ার হোসেন (৩৫), দীপু মল্লিক (৩২), নান্নু মিয়া (৩০), আমিনুল ইসলাম (২২) ও মাহমুদুল হাসান (২৮)।