চট্টগ্রামে চুরি যাওয়া গাড়ি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের খুলশী আবাসিক এলাকা থেকে চুরি যাওয়া একটি প্রাইভেট কার দুই দিন পর পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।গত শনিবার গভীর রাতে খুলশী থানার ওয়্যারলেস সড়কের সেগুনবাগান মাঠ থেকে গাড়িটি উদ্ধার করা হয়। খুলশী থানার উপপরিদর্শক শাহ আলম সরকার বলেন, ‘গত শনিবার গভীর রাতে ওয়্যারলেস সড়কের সেগুনবাগান মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় টয়োটা করোলা মডেলের প্রাইভেট কারটি উদ্ধার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার রাতে খুলশী আবাসিক এলাকায় একটি বাড়ি থেকে গাড়িটি চুরি হয়েছিল।’উদ্ধার হওয়া গাড়িটির মালিক আইয়ুব আলী একজন ব্যবসায়ী। গাড়ি চুরির ঘটনায় তিনি গাড়ির চালক আবদুল হামিদের বিরুদ্ধে গত শুক্রবার একটি মামলা করেন।