চট্টগ্রামে চুরি হওয়া পণ্য ঢাকায় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পাহাড়তলী থেকে চুরি হওয়া রপ্তানিযোগ্য ৭১ লাখ টাকার তৈরি পোশাকসামগ্রী গত শুক্রবার রাতে ঢাকার মিরপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয়েছে কাভার্ড ভ্যানটিও।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: আবদুস সালাম (৪১), কাভার্ড ভ্যানের চালক শাহাদাত হোসেন (২৭), সহযোগী মোহাম্মদ ফারুক (১৮) ও আসাদুজ্জামান ওরফে রনি (৪০)। গত ২৯ নভেম্বর রাতে গাজীপুরের ক্যাসেপিয়া অ্যাপারেলসের বিপুল পরিমাণ তৈরি পোশাক রপ্তানির জন্য কাভার্ড ভ্যানযোগে চট্টগ্রাম বন্দরে আনার পথে খোয়া যায়।পাহাড়তলী থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, রাতে পোশাকভর্তি কাভার্ড ভ্যানটি পাহাড়তলীর সাগরিকা এলাকায় পৌঁছালে চোরচক্র কৌশলে তার নিয়ন্ত্রণ নিয়ে ভেতরে থাকা পোশাক চুরি করে নিয়ে যায়। পরে সেখানে ইট-বালু ঢুকিয়ে দেওয়া হয়।পরে বিষয়টি পুলিশকে জানানো হয় এবং এ ব্যাপারে মামলা করা হয়। জানা গেছে, অভিযোগের ভিত্তিতে পুলিশ টঙ্গী ও মিরপুরে অভিযান চালিয়ে এসব তৈরি পোশাক উদ্ধার এবং পাঁচজনকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া চোরদের বরাত দিয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, এই ঘটনায় আরও সাতজন জড়িত।