চট্টগ্রামে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের খুলশী এলাকার একটি বাসা থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ওই বাসার গৃহপরিচারিকা সেলিনা বেগম (২৭), সেলিনার সাবেক স্বামী ও ওই বাসার তত্ত্বাবধায়ক রুহুল আমিন ওরফে রুবেল (৩০), সেলিনার বর্তমান স্বামী সেলিম (২৫) ও মো. আবুল হোসেন (৪৩)। তাঁদের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। আবুল হোসেন ফটিকছড়ির বাগানবাজার ইউপির সদস্য।বুধবার ও গতকাল বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ২০ ভরি স্বর্ণালংকার ও ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, গত বছরের ১৮ জুলাই নগরের খুলশী থানার বিশ্ব কলোনি সি ব্লকের একটি বাড়ি থেকে স্বর্ণালংকার ও টাকা চুরি হয়। সে সময় ওই বাসার সবাই গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।গ্রেপ্তার হওয়া সেলিনা বেগম সাংবাদিকদের বলেন, ‘সেদিন বাসায় কেউ ছিল না। এ সুযোগে রুবেল রাস্তা থেকে এক চাবিওয়ালাকে ডেকে এনে আলমারির চাবি বানায়। তারপর স্বর্ণালংকার ও টাকাপয়সা নিয়ে নেয়।’ সেলিনা জানান, তিনি ওই বাসায় আট বছর ধরে গৃহপরিচারিকার কাজ করতেন।সেলিনা ও রুবেল জানান, গত অক্টোবরে তাঁদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর রুবেলের চাচাতো ভাই সেলিমের সঙ্গে সেলিনার বিয়ে হয়।রুবেল বলেন, চুরির মামলা থেকে রক্ষা করার কথা বলে আবুল হোসেন তাঁদের কাছ থেকে একটি চেইন, দুটি আংটি ও দুই দফায় এক লাখ টাকা নিয়ে গেছেন।