চট্টগ্রামে চুরির মালামাল উদ্ধার তিনজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরে রাতে চুরি যাওয়া মালামাল গতকাল সোমবার দুপুরের মধ্যে উদ্ধার করেছে বায়েজিদ থানা পুলিশ। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। গত রোববার দিবাগত রাতে নগরের বায়েজিদ থানার কুলগাঁও এলাকার জান মোহাম্মদের বাড়িতে গ্রিল কেটে চুরির ঘটনা ঘটে।পুলিশ জানায়, গতকাল বায়েজিদ থানার রৌফাবাদ এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মো. খাইরুল ইসলাম (২৪), মো. হাফিজ (২০) ও মো. লাল মিয়া (৩২)। তাঁদের কাছ থেকে চুরি যাওয়া কম্পিউটার, ডিভিডি প্লেয়ারসহ অন্তত ৫০ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়।জানা গেছে, চুরির ঘটনা টের পেয়ে গতকাল সকালে গৃহকর্তা জান মোহাম্মদ থানায় গিয়ে একটি অভিযোগ দেন। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিনের নেতৃত্বে রৌফাবাদ এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তারসহ মালামাল উদ্ধার করা হয়।