চট্টগ্রামে চোরচক্রের সদস্য সন্দেহে ৯ ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল চোরচক্রের সদস্য সন্দেহে নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: জামিল, মিজান, মামুন, রহমত উল্লাহ, নাসির, কালু প্রকাশ কালা, মো. আজিজ ওরফে ফতু, সেলিম ও আজিজ। পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরের কালামিয়া বাজার থেকে প্রথমে সেলিম ও আজিজকে পুলিশ গ্রেপ্তার করে। তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে মো. আজিজ ওরফে ফতুকে বহদ্দারহাটের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর একে একে নাসির, কালু, পাহারাদার মামুন ও রহমত উল্লাহকে বহদ্দারহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করে সাতকানিয়া থেকে মিজানকে থেকে গ্রেপ্তার করে।পুলিশ জানায়, মিজান চোরাই মোটরসাইকেলের ক্রেতা। তাঁর কাছ থেকে এফজেডএফ ব্র্যান্ডের মোটরসাইকেলটি উদ্ধার হয়। জামিলকে গ্রেপ্তার করার পর তাঁর কাছ থেকে ডিসকভারি ব্র্যান্ডের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।