চট্টগ্রামে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোতোয়ালি থানার পুলিশ নগরের ফিসারিঘাট এলাকা থেকে একটি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে। এ সময় অটোরিকশা চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. আলমগীর (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।গত সোমবার রাতে এই অভিযান চালানো হয়। আলমগীর চন্দনাইশের নাসিরকূল এলাকার মৃত মফজল মিয়ার ছেলে। পুলিশ হেফাজতে থাকা আলমগীর নম্বরবিহীন অটোরিকশাটি চন্দনাইশের দোহাজারী এলাকা থেকে ২২ জুলাই চুরি করে শহরে নিয়ে আসেন বলে জানান। আলমগীর চুরির কথা স্বীকার করেছেন। এই অটোরিকশার মালিক দোহাজারীর জনৈক নুরুল আবছার বলে জানা গেছে। এ ব্যাপারে তিনি চন্দনাইশ থানায় একটি মামলা করেছেন বলে পুলিশ জানিয়েছে।