চট্টগ্রামে চোরাই সয়াবিন উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকা থেকে গতকাল শনিবার সন্ধ্যায় প্রায় সাড়ে চার টন চোরাই সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। নূরজাহান গ্রুপের মারভিন ব্র্যান্ডের এ সয়াবিন তেল ১০ নভেম্বর ট্রাকযোগে সাগরিকা থেকে চাক্তাই নেওয়ার পথে চুরি হয়। ওই দিনই পাহাড়তলী থানায় এ ঘটনায় মামলা হয়। পুলিশ সূত্র জানায়, পাহাড়তলী আবুল বিড়ি কারখানার কাছে একটি ট্রাক থেকে খোয়া যাওয়া ২৬৫ কার্টন মারভিন ব্র্যান্ডের সয়াবিন তেল উদ্ধার করা হয়। এতে চার হাজার ৩৭৪ লিটার তেল রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কবির মিস্ত্রি নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।