চট্টগ্রামে চোলাই মদসহ গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের কোতোয়ালি মোড় এলাকা থেকে গতকাল বুধবার ২০০ লিটার চোলাই মদসহ দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আলী হোসেন (৩০) ও লোকমান (২৩)। তাঁদের মধ্যে আলী হোসেন সিএনজি অটোরিকশার চালক। তাঁদের কাছ থেকে ২০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। গোয়েন্দা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোতোয়ালি থানার মোড়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।