চট্টগ্রামে ছয় ফার্মেসিকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসককে দেওয়া নমুনা ওষুধ ও অনুমোদনহীন বিকল্প শিশুখাদ্য (ফুড সাপ্লিমেন্ট) বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ছয়টি ওষুধের দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার চট্টগ্রাম নগরের বাকলিয়া, চকবাজার ও বকশিরহাট এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন। এ সময় ওষুধ প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানের সময় লক্ষাধিক টাকার ওষুধ ও বিকল্প শিশুখাদ্য জব্দ করা হয়।
সূত্র জানায়, বকশিরহাটের বাবুল মেডিকোকে ১০ হাজার টাকা, বাকলিয়ার আর আর মেডিকোকে ১০ হাজার ও এন মেডিসিনকে পাঁচ হাজার, রাহাত্তারপুলের শাহ মজিদিয়া ফার্মেসিকে পাঁচ হাজার, ফজলুল কাদের সড়কের বায়েজিদ মেডিকেল হলকে পাঁচ হাজার এবং চকবাজারের রয়েল ড্রাগ হাউসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন সরকারি ওষুধ, চিকিৎসকদের দেওয়া নমুনা ওষুধ ও অনুমোদনহীন বিকল্প শিশুখাদ্য বিক্রির দায়ে দোকানগুলোকে জরিমানা করা হয়েছে।