চট্টগ্রামে ছাত্রদল নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নাশকতার মামলার আসামি ছাত্রদলের নেতা আবদুর রশিদ ওরফে টিটুকে (৩৫) কারাগারে পাঠানো হয়েছে।
আবদুর রশিদ নগরের বায়েজিদ বোস্তামী থানা ছাত্রদলের সহসভাপতি।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, পাঁচলাইশ থানার একটি নাশকতার মামলার আসামি আবদুর রশিদকে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম ঝলক রায়ের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের শের শাহ এলাকা থেকে আবদুর রশিদকে গ্রেপ্তার করে বায়েজিদ বোস্তামী থানার পুলিশ।
গত বছরের ৬ জানুয়ারি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে একটি লেগুনায় পেট্রলবোমা ছুড়ে মারা হয়। এ সময় দগ্ধ লেগুনাচালক মিতুল মিয়া তিন দিন পর মারা যান। আবদুর রশিদ এ ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।