চট্টগ্রামে ছাত্রদলের নেতা লাঞ্ছিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবন চত্বরে গতকাল মঙ্গলবার বিকেলে প্রতিপক্ষের হামলায় আলাউদ্দিন নামে ছাত্রদলের এক নেতা আহত হয়েছেন। তিনি কোতোয়ালি থানা ছাত্রদলের সদস্য বলে দলীয় সূত্রে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেলে আলাউদ্দিন নাসিমন ভবনের দিকে যান। নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুসারী মনে করে কয়েকজন যুবক তাঁকে মারধর করেন।