চট্টগ্রামে ছাত্রদলের প্রতিবাদ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একটি মামলায় অভিযোগ গঠনের প্রতিবাদে চট্টগ্রাম নগর ছাত্রদল গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সমাবেশ করেছে।
সমাবেশের পর মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। ফলে আবার প্রতিবাদ সভা করে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় নাসিমন ভবন এলাকা থেকে সরে যান।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন নগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এইচ এম রাশেদ খান। সমাবেশে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুসারীরা উপস্থিত ছিলেন।