চট্টগ্রামে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনসহ বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং সহসভাপতি আবু সুফিয়ানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নগর ছাত্রদল।গতকাল সোমবার দুপুর ১২টায় দলীয় কার্যালয় নাসিমন ভবন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলের আগে একই দাবিতে একটি বিক্ষোভ সমাবেশও অনুষ্ঠিত হয়।চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। সমাবেশ শেষে তিনি মিছিলের নেতৃত্ব দেন।সমাবেশে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে বর্তমান জুলুমবাজ সরকারের মন্ত্রী-সাংসদের অপকর্মের বিচার হবে। শেখ হাসিনা সেটি বুঝতে পেরে মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করছেন।বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে অংশ নেন নগর ছাত্রদলের সহসভাপতি মঞ্জুর আলম, সাধারণ সম্পাদক আহমেদুল আলম, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ, কামরুল ইসলাম প্রমুখ।