চট্টগ্রামে ছাত্রদলের মিছিল-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদকের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে খুলশী থানা ছাত্রদল। গতকাল শুক্রবার বিকেলে এসব কর্মসূচি পালন করা হয়।
নগরের গরীব উল্লাহ শাহ মাজার থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাসিমন ভবনে অবস্থিত দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওই সমাবেশে নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, খুলশী থানা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান দিদার প্রমুখ বক্তব্য দেন। সমাবেশে বক্তারা বলেন, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাতের গাড়িতে যারা আগুন দিয়েছে, তারা বর্ণচোরা। তাঁরা সংগঠনবিরোধী কার্যক্রম করছে। তাদের প্রতিহত করতে হবে।