চট্টগ্রামে ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে দুই পক্ষের বিরোধের জের ধরে ইমাম হোসেন নামে ছাত্রলীগের এক কর্মীকে গুলি করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে নগরের ছোটপুল এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ইমামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হালিশহর থানার ওসি সৈয়দ এহসানুল ইসলাম বলেন, ইমামের পূর্বপরিচিত মো. ফয়সালের মুঠোফোন চুরির ঘটনায় স্থানীয় মো. ইউনুছ নামের একজনকে ধরে মারধর করছিল কিছু যুবক। এ সময় মো. ফরহাদ নামের আরেক যুবক এসে ইউনুছের পক্ষ নেয়। এ নিয়ে ফরহাদকে মারধর করে ইমাম। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ফরহাদের লোকজন এসে গুলি করে মাইক্রোবাসে করে পালিয়ে যায়।