চট্টগ্রামে ছাত্রলীগের নেতার ওপর হামলার ঘটনায় যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ওমরগনি এমইএস কলেজের ছাত্র ও ছাত্রলীগের নেতা মোহাম্মদ হাসানকে কুপিয়ে আহত করার ঘটনায় লাভলু নামের এক যুবককে পুলিশ গত শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার বিকেলে গণপূর্ত কার্যালয়ের সামনে দুই যুবক হাসানকে দা দিয়ে কুপিয়ে আহত করেন।হাসান এমইএস কলেজ ছাত্রলীগের সদস্য বলে জানা গেছে।খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. ওমর ফারুক প্রথম আলোকে বলেন, হাসানের ওপর হামলার ঘটনায় লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।জানা গেছে, লাভলু পলাতক সন্ত্রাসী মশিউরের সহযোগী। গত ঈদুল আজহার দুই দিন আগে স্থানীয় যুবলীগের এক নেতার পায়ে গুলি করেন মশিউর। এর পর থেকে তিনি পলাতক।