চট্টগ্রামে ছাত্রলীগের মিছিল-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফটিকছড়ি আগমন উপলক্ষে গতকাল বুধবার চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে মিছিল ও সমাবেশ করা হয়। নগরের গোলপাহাড় মোড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ ছাত্রলীগের আহ্বায়ক শফিউল আজমের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সালেহ মোহাম্মদ আসিফ, আমজাদ হোসেন। সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের আগে যে ওয়াদা করেছিলেন, তা পূরণের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তিনি মানবতাবিরোধী অপরাধীদের বিচার সম্পন্ন করার জন্য জীবন বাজি রেখে কাজ করছেন। এর আগে দুপুরে নগরের প্রবর্তক মোড় থেকে একটি মিছিল বের কর হয়। মিছিলটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গোলপাহাড় মোড়ে এসে শেষ হয়।