চট্টগ্রামে ছাত্রশিবিরের নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি তারিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাকুলিয়ার রাহাত্তালপুলের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বাকুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল জানান, সম্প্রতি নগরে ও নগরের বাইরে পুলিশের সঙ্গে ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনায় করা একাধিক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।