চট্টগ্রামে ছাত্রশিবিরের ১০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের তিন থানায় শিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে চারটি মামলা হয়েছে। গত বৃহস্পতিবার নগরে ডাকা হরতালে চোরাগোপ্তা হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় এসব মামলা করা হয় বলে জানা গেছে। মামলাগুলোতে আটককৃত শিবিরের নয় নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০ জনকে আসামি করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, কোতোয়ালি থানায় উপপরিদর্শক মো. আলমগীর হোসেন শিবিরের তিন নেতার নাম উল্লেখ করে মামলা করেন। পাহাড়তলী থানায় দুটি মামলা করা হয়েছে। থানার উপপরিদর্শক আকবর হোসেন চারজনের নাম উল্লেখসহ ১০-১৫ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে এই মামলা করেন। একই থানায় উপপরিদর্শক রাজীব দাশ বাদী হয়ে অজ্ঞাতনামা ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা করেন। এ ছাড়া পাঁচলাইশ থানায় উপপরিদর্শক মো. খোরশেদ দুজনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।