চট্টগ্রামে ছাদ থেকে পড়ে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় গতকাল শুক্রবার এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। রাউজানে ছাদ থেকে পড়ে সুমাইয়া আক্তার (৫) নামের এক শিশু এবং নগরের চান্দগাঁও এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুনা বেগম (৩২) নামের এক গৃহবধূ নিহত হন।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ সূত্রে জানা গেছে, সুমাইয়া হাটহাজারীর সরকারহাটের নুরুল করিমের মেয়ে। সে রাউজানের ধোলাইনগর এলাকায় মামার বাসায় বেড়াতে গিয়েছিল। ওই বাড়িতে অবস্থানের সময় সে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে যায়। অন্যদিকে নগরের চান্দগাঁও থানাধীন মৌলভীপুকুরপাড় এলাকায় সকাল সাড়ে পাঁচটার দিকে রুনা নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।