চট্টগ্রামে ছাদ থেকে পড়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মো. আবু হানিফ (৩২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোর সাড়ে ছয়টার দিকে নগরের হালিশহরের বন্দরটিলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হানিফের স্বজনদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া প্রথম আলোকে বলেন, আজ ভোরে আবু হানিফের বাসায় পানি ছিল না। তাই তিনি ছাদে ট্যাংকিতে পানি দেখতে যান। একপর্যায়ে পা পিছলে ছাদ থেকে পড়ে যান আবু হানিফ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
এএসআই জানান, জাহাঙ্গীর ভবনের একটি ফ্ল্যাটে আবু হানিফ ভাড়া থাকতেন। তাঁর বাড়ি মাদারীপুরের কালকিনিতে। তিনি চট্টগ্রামে প্যাসিফিক গ্রুপের একটি পোশাক কারখানায় কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।