চট্টগ্রামে ছাদ থেকে পড়ে ১ জনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মো. আবু হানিফ (৩২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোর সাড়ে ছয়টার দিকে নগরের হালিশহরের বন্দরটিলা এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এএসআই পঙ্কজ বড়ুয়া নিহতের স্বজনদের বরাত দিয়ে প্রথম আলোকে বলেন, গতকাল শুক্রবার ভোরে আবু হানিফের বাসায় পানি ছিল না। তাই তিনি ভবনের ছাদে ট্যাংকে পানি দেখতে যান। ওই সময় পা পিছলে ছাদ থেকে পড়ে যান আবু হানিফ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। জাহাঙ্গীর ভবনের নামের ওই ভবনের একটি ফ্ল্যাটে তিনি ভাড়া থাকতেন বলে জানান এএসআই পঙ্কজ বড়ুয়া।
আবু হানিফ মাদারীপুর জেলার কালকিনি থানার ওয়ালিউল্লারচর গ্রামের ব্যাপারীবাড়ির আলবক্স ব্যাপারীর সন্তান।