চট্টগ্রামে ছাদ ধসে দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বরিশাল বাজার এলাকায় গতকাল শনিবার সকালে নির্মাণাধীন ভবনের ছাদের একাংশ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন। নিহত শ্রমিকেরা হলেন মো. শাহীন (৩০) ও মো. মজিদ (২৫)। নিহত শাহীনের বাড়ি নওগাঁ জেলায়। মজিদের ঠিকানা পাওয়া যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল বাজারের কাশেম কলোনিতে একটি নির্মাণাধীন ভবনে এই তিন শ্রমিক কাজ করছিলেন। সকালে তাঁরা কাজে যোগ দিয়ে তিন দিন আগে ঢালাই করা কার্নিশের বাঁশ খুলে নেন। বাঁশ খুলে নেওয়ার সঙ্গে সঙ্গে কার্নিশটি ধসে পড়ে। চান্দগাঁও থানার উপপরিদর্শক মো. মনির হোসেন বলেন, তিন শ্রমিক ধসেপড়া কার্নিশের নিচে চাপা পড়ে। গুরুতর আহতাবস্থায় তিনজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।’