চট্টগ্রামে ছিনতাইকারীর কবলে ম্যাজিস্ট্রেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমান গতকাল বৃহস্পতিবার দুপুরে ছিনতাইকারীর কবলে পড়েন। এ সময় স্থানীয় জনতার সহায়তায় তিনি একজনকে ধরে ফেলেন।আটক ব্যক্তির নাম মোহাম্মদ আলম ওরফে রাজু (২৮)।আবদুর রহমানের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল দুপুরে তিনি আন্দরকিল্লার নগর ভবন থেকে রিকশাযোগে আবেদিন কলোনির বাসায় ফিরছিলেন। নন্দনকানন মোড় ছাড়িয়ে মাদানী মসজিদের কাছে যেতেই তিন ব্যক্তি তাঁকে ঘিরে ধরেন। এ সময় ওই তিন ব্যক্তির একজন চাকু বের করেন ও অপর দুজন তাঁর শরীর তল্লাশি করতে শুরু করেন। এ সময় আবদুর রহমান চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। লোকজনকে এগিয়ে আসতে দেখে তাঁরা পালানোর চেষ্টা করেন। কিন্তু আবদুর রহমান স্থানীয় জনতার সহায়তায় রাজু নামের ওই ব্যক্তিকে ধরে ফেলেন। অন্য দুজন পালিয়ে যেতে সক্ষম হন।রাজুকে কোতোয়ালি থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।