চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আনসার সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বেলায়েত হোসেন নামের আনসারের এক সদস্য নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে তিনি ছিনতাইকারীর হামলার শিকার হন। গতকাল বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত বেলায়েত হোসেনের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলায়। তিনি বিএসআরএম স্টিল মিলে কর্তব্যরত ছিলেন।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে বেলায়েত বিমানবন্দর সড়কে ছিনতাইকারীর কবলে পড়েন। এ সময় ছিনতাইকারীদের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, গুরুতর আহত অবস্থায় বেলায়েতকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল ভোরে তিনি মারা যান।