চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে ঈদের কেনাকাটা শেষে ঘরে ফেরার পথে মনির উদ্দিন (২০) নামের এক কিশোর ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন। গত রোববার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, রাত আড়াইটার দিকে টেরিবাজার থেকে বাজার করে রিকশাযোগে চকবাজারের বাসায় ফিরছিলেন মনির। তাঁর রিকশাটি আন্দরকিল্লা এলাকায় পৌঁছালে তিন ছিনতাইকারী তাঁর গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা মনিরকে ছুরিকাঘাত করে তাঁর কাছ থেকে ৭০০ টাকা নিয়ে যায়। পরে মনিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে কর্তব্যরত এসআই জহিরুল ইসলাম জানান, মনির হাসপাতালে চিকিৎ সাধীন।এদিকে নগরের কাতালগঞ্জ এলাকায় গতকাল সকালে ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্দেহে হান্নান (২২) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকার লোকজন। তাঁর বাড়ি ভোলার লালমোহন উপজেলার হবিগঞ্জ এলাকায়।পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, হান্নানকে চুরির মামলায় গ্রেপ্তার করা হয়েছে।