চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন।আহত উপপরিদর্শকের নাম এনামুল হক। তিনি পাঁচলাইশ থানায় কর্মরত। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।নগর পুলিশের পাঁচলাইশ অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবদুল মান্নান বলেন, ‘থানায় কাজ শেষ করে রাত দুইটার দিকে এনামুল সাদা পোশাক পরিহিত অবস্থায় বাসায় ফিরছিলেন। থানা থেকে প্রবর্তক মোড়ের দিকে যাওয়ার সময় তিন ছিনতাইকারী তাঁর রিকশার গতিরোধ করে। তিনি জাপটে এক ছিনতাইকারীকে ধরে ফেলেন। পরে পেছন থেকে আরেক ছিনতাইকারী তাঁকে ছুরিকাঘাত করে ধরে ফেলা সঙ্গীকে নিয়ে পালিয়ে যায়।’এই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে আবদুল মান্নান জানান। এ জন্য একটি মামলাও হয়েছে।