চট্টগ্রামে ছিনিয়ে নেওয়া মাইক্রোবাস উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের মুরাদপুরে চালককে অস্ত্র ঠেকিয়ে ছিনিয়ে নেওয়া মাইক্রোবাস পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন, মিজানুর রহমান (৩৮) ও খলিলুর রহমান (৩২)। মিজানুর ভোলার ও খলিলুর নোয়াখালীর স্থায়ী বাসিন্দা। পুলিশ সূত্র জানায়, গত রোববার রাতে নগরের মুরাদপুর এলাকায় এন মোহাম্মদ প্লাস্টিকের বিক্রয়কেন্দ্রের সামনে মাইক্রোবাসটির গতি কমে গেলে চার দুষ্কৃতকারী অস্ত্র ঠেকিয়ে গাড়িতে উঠে পড়ে। এরপর তারা গাড়িটি সীতাকুণ্ড এলাকায় নিয়ে চালককে গাড়ি থেকে ফেলে দেয়। পরে আবার মাইক্রোবাসটি নগরের হামজারবাগ এলাকায় নিয়ে আসা হয়।