চট্টগ্রামে ছুটির দিনে দোকান খোলা রাখার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের ক্ষতি পুষিয়ে নিতে সাপ্তাহিক বন্ধ ও সরকারি ছুটির দিনে চট্টগ্রাম নগরের সব মার্কেট, দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল শনিবার চিটাগাং মেট্রোপলিটন শপ ওনার্স অ্যাসোসিয়েশনের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ব্যবসায়ী নেতারা বর্তমান সংকট কাটাতে দুই নেত্রীকে আলোচনায় বসার আহ্বান জানান। পাশাপাশি তাঁরা হরতালের বিকল্প আন্দোলন কর্মসূচি দিতে বিরোধী দলকে অনুরোধ করেন।

চিটাগাং মেট্রোপলিটন শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবুল কাশেমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এস এম মরতুজা হোসাইন, শামছুল ইসলাম, মো. ইউনূস, কামাল পাশা, এরশাদুল আমীন, বেলায়েত হোসেন, জাগীরউদ্দিন সর্দার, তৌহিদ চৌধুরী প্রমুখ।