চট্টগ্রামে ছুরিকাঘাতে এক নারী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসায় ঢুকে গতকাল শনিবার এক নারীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, আহত নারীর নাম তানজিনা আক্তার (৩৫)। তাঁর মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। ঘটনার পর হামলাকারীরা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল বণিক প্রথম আলোকে বলেন, এ ঘটনার পর এখনো কেউ থানায় অভিযোগ করেনি। তিনি জানান, ওই নারীর বিরুদ্ধে এক বছর আগে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে। সূত্র জানায়, চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসায় কয়েক বছর ধরে বসবাস করে আসছেন তানজিনা আক্তার। চান্দগাঁও অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মনজুর মোরশেদ প্রথম আলোকে বলেন, ‘ঘটনার পর আমরা ওই বাড়িতে পুলিশ পাঠিয়েছিলাম। কিন্তু কাউকে বাড়িতে দেখা যায়নি।’