চট্টগ্রামে ছুরিকাঘাতে পোশাকশ্রমিক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় তৈরি পোশাক কারখানার শ্রমিক রকিবুল ইসলাম ওরফে রকিবকে (২২) মঙ্গলবার রাতে সন্ত্রাসীরা ছুরিকাঘাতে হত্যা করেছে। পাহাড়তলী থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল হক বলেন, এ থানার সাগরিকা এলাকার সেলিম অ্যান্ড ব্রাদার্স নামের তৈরি পোশাক কারখানায় কাজ করতেন রকিব।