চট্টগ্রামে ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড়ি ফেরার পথে চট্টগ্রাম নগরের চামড়ার গুদামে ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক ব্যবসায়ী। গতকাল শুক্রবার ভোর সোয়া ছয়টার দিকে কোতোয়ালি থানার পাথরঘাটা পূরবী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।নিহত ব্যবসায়ীর নাম মোহাম্মদ পেয়ারুল ইসলাম (২৫)। নগরের রেয়াজউদ্দিন বাজার তামাকুমণ্ডি লেইনে প্রফেসর মার্কেটে তাঁর জুতার দোকান রয়েছে। তিনি সাতকানিয়া উপজেলার ইছামতী গ্রামের সিরাজুল ইসলামের পুত্র।কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ কুমার দাশ জানান, ছিনতাইকারী এই ঘটনা ঘটিয়েছে। তবে তাঁর সঙ্গে থাকা ৩৬ হাজার টাকা ও মুঠোফোন খোয়া যায়নি।জানা গেছে, সাতকানিয়া যাওয়ার পথে পূরবী সিনেমা হলের সামনে কয়েকজন সন্ত্রাসী পেয়ারুলকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।