চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবদলের কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন ফিরোজ শাহ কলোনি এলাকায় মো. বেলাল (২৫) নামের যুবদলের এক কর্মী ছুরিকাঘাতে মারা গেছেন। গতকাল রাত আটটার দিকে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম কোতোয়ালি অঞ্চলের পুলিশের সহকারী কমিশনার মির্জা সায়েম মাহমুদ বলেন, গতকাল রাত আটটার দিকে দুর্বৃত্তরা যুবদলের কর্মী বেলালকে ছুরিকাঘাত করে। হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।