চট্টগ্রামে ছোরাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হিলভিউ এলাকায় গতকাল শুক্রবার ভোরে অভিযান চালিয়ে ধারালো ছোরাসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: আলাউদ্দিন (২২) ও মো. আবুল কালাম (২২)। তাঁদের কাছ থেকে ১৯ ইঞ্চি লম্বা একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, হিলভিউ আবাসিক এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) মো. সোলায়মান হোসেন প্রথম আলোকে বলেন, তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।