চট্টগ্রামে ছোরাসহ দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানার আমিন কলোনি থেকে পুলিশ দুটি ছোরাসহ দুই ব্যক্তিকে রোববার গভীর রাতে গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির অভিযোগ আনা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোহেল (২৪) ও বাবুল (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত দুইটার দিকে আমিন কলোনি মসজিদের সামনে সন্দেহজনক ঘোরাঘুরি করার সময় টহল পুলিশ তাঁদের আটক করে। পরে তাঁদের শরীর তল্লাশি করে দুটি ছোরা পাওয়া যায়। এ সময় তাঁদের সঙ্গে থাকা আরও পাঁচ-ছয়জন পালিয়ে যায় বলে জানা গেছে।
বায়েজিদ থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক মো. সায়েম জানান, জিজ্ঞাসাবাদে তাঁরা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছেন।