চট্টগ্রামে ছয় ছিনতাইকারী ও এক চোর গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পরিচালিত অভিযানে নগরের পাঁচলাইশ এলাকা থেকে ছয় ছিনতাইকারী ও এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাছির উদ্দিন, ইয়াসিন, আনোয়ার, আলী চাঁদ, সাইফুল ইসলাম, মো. বেলাল ও লিটন। তাঁদের মধ্যে প্রথম তিনজন একটি ছিনতাই মামলার ও পরের তিনজন আরেকটি ছিনতাই মামলার আসামি।