প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিল্পীগোষ্ঠী বৃহত্তর চট্টগ্রামের উদ্যোগে আলোচনা সভা সংগঠনের কার্যালয়ে ৭ জুন বিকেল চারটায় অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি নাজিমুদ্দিন শ্যামলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ লিপটনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন এরশাদ আমিন, এম এ হাশেম, অরুণ চন্দ্র বণিক, এমরানুল হক, মাঈনুদ্দিন আহমেদ, রিজোয়ান রাজন, ইসমাইল মানিক, অচিন্ত কুমার দাশ, ফাতেমা আক্তার, আসিফ ইকবাল, মর্জিনা আখতার, মোশতারী মোরশেদ, রেখা বড়ুয়া, আবদুন নুর, রুপু আহমেদ, সাইদুল আলম, হ্যাপি বড়ুয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সপক্ষের সবাইকে ছয় দফা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে হবে।’ বিজ্ঞপ্তি