চট্টগ্রামে ছয় প্রতিষ্ঠানকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে চট্টগ্রামে ছয়টি প্রতিষ্ঠানকে মোট এক লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চট্টগ্রাম জেলার নির্বাহী হাকিম এ কে এম রেজাউর রহমান ও কে এম মাহবুব কবির।র্যাব সূত্র জানায়, অভিযানে ফুসকা হাট অ্যান্ড জুসবারকে ২০ হাজার, স্নোপি চায়নিজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার, ফ্যান্টাসি ফুড ফেসভিটাকে ৩০ হাজার, নিশান ফুড অ্যান্ড ফ্যাক্টরিকে ৩০ হাজার, ফুড ক্যাস্টলিকে ১০ হাজার ও চুংকিং ফুডস অ্যান্ড ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।