চট্টগ্রামে ছয় মাদক বিক্রেতার কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন বিহারি কলোনি এলাকায় গতকাল রোববার বিকেলে পরিচালিত এক অভিযানে ছয় মাদক বিক্রেতাকে ছয় মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও বিজিবিসহ যৌথ টাস্কফোর্সের এই অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের হাকিম গৌতম বাড়ৈ। দণ্ড পাওয়া ছয়জন হলেন আবুল কালাম, মো. ইসমাইল, মোস্তফা কামাল, মো. ফারুক, মো. আবদুল হান্নান, মো. মান্নান।আটক ছয়জনের কাছ থেকে এক কেজি গাঁজা ও কিছু মদ উদ্ধার করা হয়।