প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের তিনটি পরীক্ষাকেন্দ্রে আজ শুক্রবার মেডিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ওয়াসা ক্যাম্পাস এবং বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) বালিকা উচ্চবিদ্যালয়।
চট্টগ্রাম থেকে ৭৭টি পরীক্ষা হলে ছয় হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মো. জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামের তিনটি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমরা শৃঙ্খলা কমিটি, তত্ত্বাবধানকারী দল (সুপারভাইজিং টিম) সবার সঙ্গে বৈঠক করেছি।’