চট্টগ্রামে ছয়টি ইটভাটাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত চট্টগ্রামের বোয়ালখালী ও সীতাকুণ্ড উপজেলায় অভিযান চালিয়ে ছয়টি ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা করেছেন। আদালত গত মঙ্গল ও বুধবার এই অভিযান পরিচালনা করেন।কাঠ পোড়ানো ও পরিবেশদূষণের দায়ে মঙ্গলবার বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী চরখিদিরপুর এলাকায় মেসার্স রিভারভিউ ব্রিকস, কর্ণফুলী ব্রিক ও মুনমুন ব্রিকসের কাছ থেকে আড়াই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্রশ্রী বড়ুয়া এ অভিযান পরিচালনা করেন। পাহাড় কাটা, লাইসেন্স ছাড়া ব্যবসা করা ও কাঠ পোড়ানোর অভিযোগে বুধবার বাংলাবাজার এলাকার সোবহান ব্রিকস, লতিফপুরের কেএমএল ব্রিকস ও কেবিএম ব্রিকসকে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রউফ এই অভিযানে নেতৃত্ব দেন।