চট্টগ্রামে ছয়টি ককটেলসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের মুরাদপুর বিবিরহাট এলাকায় পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়ে পালানোর সময় একজনকে আটক করেছে পুলিশ। তাঁর কাছ থেকে ছয়টি ককটেল উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আটক হওয়া যুবকের নাম ইমাম হোসেন (২০)। তাঁর কাছে একটি পলিথিন ব্যাগে ছয়টি ককটেল ছিল।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক প্রথম আলো ডটকমকে জানান, শিবিরের কর্মীরা মিছিল ও নাশকতা সৃষ্টির জন্য বিবিরহাট এলাকায় জড়ো হন। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত সেখানে যায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে তাঁরা ককটেল ছোড়েন। পালানোর সময় শিবিরের এক কর্মীকে আটক করা হয়।