চট্টগ্রামে ছয়টি বাস ভাঙচুর ধর্মঘট ডেকে পরে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ধিত বাসভাড়া নিয়ে গতকাল শনিবার দুপুর ও সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বিভিন্নস্থানে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে হাতাহাতি হয়েছে। ভাঙচুর করা হয়েছে অন্তত ছয়টি যানবাহন। এ অবস্থায় মালিক সমিতি প্রথমে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকে। পরে নগর পুলিশের যানবাহন শাখার উপকমিশনারের (ডিসি-ট্রাফিক) আশ্বাসের পরিপ্রেক্ষিতে তা প্রত্যাহার করা হয়।জানা গেছে, গতকাল বিকেলে ডিসি-ট্রাফিকের সঙ্গে যানবাহন মালিক-শ্রমিক প্রতিনিধিদের বৈঠক হয়। প্রায় দেড় ঘণ্টার বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত হয়, আগামী ৫ জুন থেকে নগরে কাউন্টার-ভিত্তিক বাস সার্ভিস চালু করা হবে। তার আগে বর্ধিত বাসভাড়া আদায় নিয়ে যাত্রীরা যাতে কোনো ঝামেলা পাকাতে না পারে, সে জন্য পুলিশের সহায়তা দেওয়া হবে। বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, প্রতি বাসে বিআরটিএ স্বাক্ষরিত ভাড়ার তালিকা ঝুলানো থাকবে। তালিকায় পুলিশেরও প্রতিস্বাক্ষর থাকবে।চট্টগ্রাম বাস-মিনিবাস ও হিউম্যান হলার সমিতির সভাপতি এস এম আবু তৈয়ব বলেন, ‘শনিবার দুপুরের পর থেকে বিভিন্ন স্থানে আমাদের অন্তত ছয়টি যানবাহন ভাঙচুর এবং ১০ জন চালক ও সহকারীকে মারধর করা হয়। এ পরিস্থিতিতে আমরা রোববার (আজ) ধর্মঘটের ডাক দিয়েছিলাম। পরে ডিসি-ট্রাফিকের আশ্বাসে তা প্রত্যাহার করি। ৫ জুন থেকে সব বাস, মিনিবাস ও হিউম্যান হলার কাউন্টার-ভিত্তিক সার্ভিসের মাধ্যমে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’পুলিশ সূত্রে জানা গেছে, যানবাহনের ভাঙচুর ঠেকাতে আজ রোববার থেকে প্রতিটি মোড়ে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে। এ ছাড়া পুলিশি টহল জোরদার করা হবে।নগর পরিবহনে নূন্যতম ভাড়া দুই ও তিন টাকা থেকে বাড়িয়ে পাঁচ টাকা করা হয়েছে। তেলের দাম বাড়ানোর পর সরকারিভাবে এ ভাড়া ঘোষণা করা হয়।বাস ভাঙচুর: নগরের ইপিজেড, স্টিলমিল ও আগ্রাবাদ এলাকায় গতকাল দুপুরে নগরের ইপিজেড, স্টিলমিল ও আগ্রাবাদে তিনটি বাস ভাঙচুর করা হয়। সন্ধ্যায় পুরোনো চান্দগাঁও থানার সামনে একটি বাস ভাঙচুর করা হয়। এ সময় চালক ও সহকারীকে মারধর করা হয়। এ ছাড়া ইপিজেড ও কালুরঘাটে বর্ধিত ভাড়া আদায়ে প্রচারণা চালানোর সময় মাইক ভাঙচুর করা হয়। এরই পরিপ্রেক্ষিতে বিকেলে তাৎক্ষণিকভাবে ধর্মঘটের ডাক দেন মালিক সমিতির নেতারা।মতবিনিময়: বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক শ্রমিক সংগ্রাম পরিষদের এক মতবিনিময় সভা গতকাল শনিবার নগরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে তারা পুলিশি নির্যাতন বন্ধসহ বিভিন্ন দাবি পেশ করে। অন্যান্য দাবির মধ্যে রয়েছে, ৩০২ ধারায় মামলা দেওয়া যাবে না, টায়ার টিউবসহ যন্ত্রাংশের দাম কমানো, গাড়ি রিকুইজিশন বন্ধ করা প্রভৃতি।চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব আবুল কালাম আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রায় ২০টি বাস, মিনিবাস এবং ট্রাক মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।