চট্টগ্রামে জঙ্গিবাদবিরোধী সমাবেশ
চট্টগ্রাম নগরের অক্সিজেন মোড় এলাকায় জঙ্গিবাদবিরোধী মিছিল ও সমাবেশ করেছে যুব ও ছাত্র পরিষদের চট্টগ্রাম মহানগর শাখা। আজ সোমবার বিকেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতাবিরোধীরাই জঙ্গিদের মদদ দিচ্ছে। বিভিন্ন সময়ে বিভিন্ন নাম ধারণ করে তারা দেশ ও জাতির বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে এ চক্রটি। তাই তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।
কেন্দ্রীয় যুবলীগের উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের উপসমাজসেবা সম্পাদক আবদুল্লাহ আল মামুন চৌধুরী, সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী, বায়েজীদ থানা আওয়ামী লীগের সহসভাপতি মো. আলম, পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, ওমরগণি এম ই এস কলেজ ছাত্রসংসদের সাবেক সহসভাপতি মো. ইউনুস, চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম প্রমুখ।