চট্টগ্রামে জন্মাষ্টমী উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন উপজেলায় গতকাল বুধবার নানা আয়োজনের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে শ্রীশ্রীজন্মাষ্টমী উদ্যাপন পরিষদ গতকাল সকালে জে এম সেন হল প্রাঙ্গণ থেকে এক শোভাযাত্রা বের করে।বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।শোভাযাত্রাটি নগরের আন্দরকিল্লা মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার জে এম সেন হল প্রাঙ্গণে এসে শেষ হয়। এখানে জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। এ ছাড়া বৃহস্পতি ও শুক্রবার দিনরাত মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে।পরিষদের সভাপতি দেবাশীষ পালিতের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার শফিকুল ইসলাম, আওয়ামী লীগের নেতা আমিনুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ছাত্রলীগের সাবেক নেতা মাহফুজুর হায়দার, পরিষদের সাধারণ সম্পাদক চন্দন তালুকদার প্রমুখ।