চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্দরনগর চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রা আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জন্মাষ্টমীর চার দিনব্যাপী অনুষ্ঠানসূচি ঘোষণা করা হয়। জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ আয়োজিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন তালুকদার। শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে নগরের জে এম সেন হল প্রাঙ্গণে পরিষদের পক্ষ থেকে চার দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ সকাল ১০টায় জে এম সেন হল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ এবং বিশেষ অতিথি থাকবেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। বিকেলের ধর্মসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। বিশেষ অতিথি থাকবেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোশাররফ হোসেন।