চট্টগ্রামে জব্বাবের বলীখেলা সোমবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে আগামী সোমবার অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা। এর আগে আগামীকাল রোববার থেকে শুরু হবে বলীখেলা উপলক্ষে তিন দিনব্যাপী বৈশাখী মেলা। এবার বলীখেলা ও মেলার স্পনসর হিসেবে রয়েছে গ্রামীণফোন।

আজ শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বলীখেলা ও মেলা-পূর্ব এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা কমিটির সভাপতি জহরলাল হাজারী, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল, গ্রামীণফোনের চট্টগ্রাম সার্কেল হেড এম শাওন আজাদ ও হেড অব এক্সটারনাল কমিউনিকেশন সৈয়দ তালাত কামাল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার বলীখেলার ১০৭তম আসরে প্রধান অতিথি থাকবেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

গ্রামীণ ফোনের চট্টগ্রাম সার্কেল হেড এম শাওন আজাদ বলেন, আমরা সব সময় দেশের ঐতিহ্যকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। জব্বারের বলীখেলা এই অঞ্চলের ঐতিহ্যবাহী সংস্কৃতি। এই সংস্কৃতির সঙ্গে নিজেদের একাত্ম করতে পেরে আমরা গর্বিত। সবার সহযোগিতায় সোমবারের বলীখেলাটিকে সফল করতে চাই।

বলীখেলা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও আগেভাগে দেশের বিভিন্নস্থান থেকে গৃহসজ্জার বিভিন্ন সামগ্রী এবং নানা পণ্য নিয়ে লালদীঘির মাঠ ও আশপাশের এলাকায় ভিড় করছেন বিক্রেতারা।

উল্লেখ্য, ব্রিটিশ বিরোধী আন্দোলনে তরুণদের উৎসাহিত করতে বকশিরহাটের আবদুল জব্বার সওদাগর এই বলীখেলার প্রবর্তন করেছিলেন।